অনলাইন ডেস্ক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতার কাঠামো ঘোষণা করেছে সরকার। অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে। এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও জ্যেষ্ঠ সচিবসহ শীর্ষ কর্মকর্তাদের মূল বেতনও নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডের চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ১২ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।
নতুন কাঠামোয় গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। গ্রেড-২-এ ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রেড-৫-এ প্রারম্ভিক মূল বেতন ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এ ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা এবং গ্রেড-৮-এ ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৬ হাজার টাকা করা হয়েছে।
গ্রেড-৯-এ প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং গ্রেড-১০-এ ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। গ্রেড-১১-এ ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামোয় গ্রেড-১২-এর প্রারম্ভিক মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩-এ ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা করা হয়েছে।
অন্যদিকে গ্রেড-১৬-এ প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এ ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় মোট ২০টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে।