Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, যা বলল পাকিস্তান - দৈনিক স্বাধীন সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, যা বলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দেশ এ চুক্তিতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এটি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।’

তিনি আরও বলেন, একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এ চুক্তিতে এমন দেশগুলো যুক্ত হতে পারবে, যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে একই ধরনের অঙ্গীকারে বিশ্বাসী।

এর আগে বুধবার সংসদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে চুক্তিতে যোগ দেওয়ার আগে এর সম্ভাব্য ভালো-মন্দ দিক নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে অন্যদের উদ্বেগের অবকাশ নেই।’

বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর কাঠামো ক্রমে বিকশিত হচ্ছে এবং ভবিষ্যতে এতে নতুন কোনো দেশ যুক্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *