Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মাদকের বিরুদ্ধে সোচ্চার ভবানীপুরবাসী, পুরাতন বাতাইছড়ী বাজারে প্রতিবাদী সমাবেশ - দৈনিক স্বাধীন সংবাদ

মাদকের বিরুদ্ধে সোচ্চার ভবানীপুরবাসী, পুরাতন বাতাইছড়ী বাজারে প্রতিবাদী সমাবেশ

মোঃ আনজার শাহ:

বরুড়ার ভবানীপুর ইউনিয়নের পুরাতন বাতাইছড়ী বাজারে মাদকবিরোধী এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহ থাবা রুখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলামসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় এলাকাবাসীর প্রতি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন ও ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

সমাবেশে উপস্থিত স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং ভবানীপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসচেতনতামূলক ও প্রতিবাদী কার্যক্রম মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *