Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
‘মায়েরাই সন্তানের প্রথম শিক্ষক’:বরুড়ায় প্রাণবন্ত মা সমাবেশ - দৈনিক স্বাধীন সংবাদ

‘মায়েরাই সন্তানের প্রথম শিক্ষক’:বরুড়ায় প্রাণবন্ত মা সমাবেশ

রুবেল হোসেন( কুমিল্লা)

শিক্ষার আলোয় প্রতিটি শিশুকে আলোকিত করার প্রত্যয় এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত মা সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।

বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, আমড়াতলী সি. আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহর লাল দত্ত, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন কানাই সরকার, বিদ্যালয়ের দাতা সদস্য মো. শাহ আলম বাবুল এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা গোলাম মাওলা বাদল।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলেমান রানা।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টায়। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের নৈতিক ও মানসিক বিকাশে মায়েদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, মায়েরাই সন্তানের প্রথম শিক্ষক। তাই সন্তানের শিক্ষাজীবনে মায়ের সচেতনতা, পরিচর্যা ও নিয়মিত খোঁজখবর শিশুর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির পাশাপাশি শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ মা সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

সমাবেশ শেষে অতিথিরা আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

শিক্ষিত প্রজন্ম গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয়েই শেষ হয় প্রাণবন্ত এ মা সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *