মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজার পর্যবেক্ষণ

কামরুল ইসলাম:

ভোক্তা অধিকার সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলার উদ্যোগে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বাজারে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ভোক্তা অধিকার সিআরবির সভাপতি জিএম মাহাফুজুর রহমান।

পর্যবেক্ষণকালে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভেজাল প্রতিরোধ, সঠিক মূল্য ও ওজনে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার সংরক্ষণের লক্ষ্যে নিয়মিতভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি চাল, ডাল, তেল, সবজি, ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

জিএম মাহাফুজুর রহমান জানান, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী আইন লঙ্ঘনকারী, অতিরিক্ত মুনাফাকারী এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পর্যবেক্ষণকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসা সুবিধা এবং বাজারের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকার সিআরবির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে বাজার মনিটরিং, স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *