যুব উৎসব ঘিরে রাশিয়ায় বর্ণিল ‘কালিঙ্কা’ ফ্ল্যাশ মব

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬ (আইএফওয়াই-২০২৬) উপলক্ষে রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হয়েছে বিশাল ‘কালিঙ্কা’ ফ্ল্যাশ মব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ নেতা ও অতিথিদের বরণ করে নিতে দেশটির ঐতিহ্যবাহী এ লোকসুরকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।ব্যতিক্রমী এ আয়োজনের মূল উদ্যোক্তা রাশিয়ার অন্যতম বৃহৎ খুচরা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সিমা-ল্যান্ড’। উৎসবকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি অনলাইন ‘কালিঙ্কা’ ফ্ল্যাশ মবের আয়োজন করে। পাশাপাশি ইয়েকাতেরিনবুর্গে আগত অতিথি ও তরুণ প্রতিনিধিদের জন্য বিশেষ সংগীত পরিবেশনার প্রস্তুতিও চলছে।‘কালিঙ্কা’ রাশিয়ার অন্যতম পরিচিত ও জনপ্রিয় লোকসুর। বিশ্বজুড়ে বিভিন্ন শৈলীতে গানটি পরিবেশিত হলেও এবার বৈশ্বিক তরুণদের উষ্ণ অভ্যর্থনা ও সম্প্রীতির বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে এ সুরকে বেছে নেওয়া হয়েছে।আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবুর্গে বসছে আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬-এর আসর। বিশ্বের ১৯১টি দেশ থেকে প্রায় ১০ হাজার উদীয়মান তরুণ নেতা এ মহামিলনমেলায় অংশ নেবেন।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক এ আসরের অতিথিদের বরণ করে নিতে ইয়েকাতেরিনবুর্গ এখন পুরোপুরি প্রস্তুত।ঐতিহ্যবাহী ‘কালিঙ্কা’ সুরের মূর্ছনায় তৈরি এ ফ্ল্যাশ মব বিশ্বজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অংশগ্রহণকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *