রশিদাবাদে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে মাওলানা মাহবুবুল আলম নূরে বাংলা আল-কাদেরীর বয়ান

আবুল মাছুম:

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ১ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাওলানা নুরুল ইসলাম জোহাদীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে মনোমুগ্ধকর ও তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেন মাওলানা মাহবুবুল আলম নূরে বাংলা আল-কাদেরী (মা.জি.আ.)। তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা, ন্যায়-নীতি, ভ্রাতৃত্ববোধ ও ইসলামের শান্তির বার্তা তুলে ধরা হয়। তিনি মুসলমানদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হযরত আল্লামা জনাবে মাওলানা রিদুয়ানুল হক নূরী, হযরত আল্লামা জনাবে মাওলানা হাফেজ আবদুল কাইয়ুম তাহেরি আল-কাদেরী এবং হযরত আল্লামা জনাবে মাওলানা হাফেজ আলমগীর হোসেন আল-কাদেরী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা জনাবে মাওলানা এরফানুল হক ও মাওলানা হাফেজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আল্লামা জনাবে মাওলানা আলহাজ্ব সিরাজুল হক আল-কাদেরী।

মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত আল্লামা জনাবে মাওলানা বেলাল উদ্দিন আল-কাদেরী।

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিলের মূল উদ্দেশ্য ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং তাঁর দেখানো পথে জীবন পরিচালনায় মুসল্লিদের উদ্বুদ্ধ করা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *