Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রায়েরবাগে গণমাধ্যমকর্মীদের জমজমাট ঈদ পুনর্মিলনী - দৈনিক স্বাধীন সংবাদ

রায়েরবাগে গণমাধ্যমকর্মীদের জমজমাট ঈদ পুনর্মিলনী

বাবলু শেখ:

রাজধানী ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ডে কদমতলী থানা সাংবাদিক ক্লাব প্রাঙ্গণে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এক সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

তবে কোনো সাংগঠনিক ব্যানার ছাড়া সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হালকা বৃষ্টির মধ্যেও চমৎকারভাবে আয়োজন সফল করতে প্রায় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত হয়ে আন্তরিকতা প্রকাশ করেন। মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমানের প্রস্তাবে প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজনটির কৃতিত্ব ভাগ করে নেওয়ার প্রচেষ্টায় শুধুমাত্র একটি ক্লাবের ব্যানারে অন্তর্ভুক্ত না রেখে আয়োজনটি উন্মুক্ত করে দেওয়া হয়। এতে করে দুই আসনের বসবাসরত সাংবাদিক ভাই-বোনেরা অংশগ্রহণ করেন।

দৈনিক সকালের সময়ের প্রতিনিধি ও সাংবাদিক ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক আরিফুর রহমান এবং সাপ্তাহিক বার্তা বিচিত্রার প্রতিনিধি, সাংবাদিক ক্লাবের কালচারাল সেক্রেটারি এম এ এইচ মাসুদের অক্লান্ত পরিশ্রমে মজাদার মাংস-খিচুড়ি পরিবেশন করা হয়।

ক্রাইম ডিসকভারির প্রধান সম্পাদক, সাংবাদিক ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার সাংগঠনিক সম্পাদক এস কে সবুজ আহমেদ নিজস্ব উদ্যোগে ক্লাব প্রাঙ্গণ আলোকিত করে অনুষ্ঠানে আগত কলমসৈনিক ভাইদের ব্যানার-ফেস্টুনের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা প্রদর্শন করেন।

সাংবাদিক ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক অর্ণবের চমৎকার সাক্ষাৎকার গ্রহণ সবাইকে মুগ্ধ করে। এছাড়াও একাধিক ক্যামেরাপারসন তাদের ক্যামেরায় এই সাংবাদিক মিলনমেলার দৃশ্য ক্যামেরাবন্দী করেন। এই সময় ঈদের মতোই কোলাকুলি করে ঈদের দিনকেই স্মরণ করা হয়।

সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান দপ্তর সম্পাদক, ফেস দ্য পিপলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী রাকিব হোসেনের অসাধারণ বক্তব্যে পরিস্থিতি অনেক আনন্দমুখর হয়ে ওঠে।

সাংবাদিক ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক, সাবেক সমকাল, বাংলাদেশ প্রতিদিন ও আলোকিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদ বহনকারী গণমাধ্যমকর্মী এবং এশিয়ান এইজের সিনিয়র রিপোর্টার আশরাফ আহমেদ, স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখ, নাসির সরদার, অপরাধ বিচিত্রার মামুন, দৈনিক আমাদের সময়ের রিপোর্টার এস আই জয়, দৈনিক মানবকণ্ঠের আক্তার হোসেন, বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার মো. মাঈনুদ্দীন—অনেকটা ঈদ আনন্দে মেতে ওঠেন।

দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার ও সাংবাদিক ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা বৃষ্টি এবং তার স্বামীর আগমনে পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে।

মহতি এই আয়োজন আরও সমৃদ্ধ করতে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ভোরের পাতার চিফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী, কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন মাঝি, দৈনিক যুগান্তরের দনিয়া প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক ও প্রকাশক আনোয়ার আকাশ, জয় টিভির চেয়ারম্যান জয় চৌধুরীসহ আরও অনেকে অনুষ্ঠানস্থলে এসে আয়োজন সাফল্যমণ্ডিত করেন।

মুক্ত আলোচনায় ঢাকা-০৪ ও ০৫ আসনের মূলধারার বেশিরভাগ গণমাধ্যমকর্মী বারবার একটি কথাই পরিষ্কারভাবে উল্লেখ করেন—অত্র অঞ্চলে এখনো কিছু নামধারী সাংবাদিক আমাদের আশপাশেই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ব্যবহার করে (সরকারের অনুমোদনহীন) চালু করে বিভিন্ন ব্যবসায়ী, প্রশাসন ও বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা করার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এদের থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানানো হয়।

যার যার হাউজে নিজেদের মেধা ও শ্রম দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের চতুর্থ স্তম্ভে অবস্থানরত নিজেদের বিবেক-বুদ্ধিকে সচেতন থাকতে ও রাখতে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। পরিশেষে এভাবেই সবাই একসঙ্গে পথ চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *