Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজকল্যাণে অবদান রাখায় সম্মাননা পেলেন অতিরিক্ত সচিব মো. শাহ আলম - দৈনিক স্বাধীন সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজকল্যাণে অবদান রাখায় সম্মাননা পেলেন অতিরিক্ত সচিব মো. শাহ আলম

মোঃআনজার শাহ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. শাহ আলমকে প্রীতি সম্মাননা স্মারক প্রদান করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

রাষ্ট্রীয় প্রশাসনে দক্ষতা, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. শাহ আলম দীর্ঘ কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির জন্য বিশেষভাবে পরিচিত। এর আগে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণ মেয়াদে সিটি মেয়রের পদমর্যাদায় দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তাঁর দায়িত্বকালীন সময়ে নাগরিক সেবা উন্নয়ন ও জনসম্পৃক্ত কার্যক্রম প্রশংসিত হয়।

নিজ জেলা কুমিল্লার মানুষের সঙ্গেও তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ঢাকাস্থ সামাজিক সংগঠন ‘বরুড়া জনকল্যাণ’-এর সভাপতির দায়িত্ব পালন করে তিনি প্রবাসী ও স্থানীয় জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করে চলেছেন। পাশাপাশি সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দেশ ও জাতির কল্যাণে তাঁর বহুমুখী উদ্যোগ অব্যাহত রয়েছে।

মো. শাহ আলমের এই সম্মাননা প্রাপ্তিতে বরুড়া উপজেলার সর্বস্তরের মানুষ, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

জনসেবাকে অঙ্গীকার হিসেবে ধারণ করা এই প্রশাসনিক কর্মকর্তা রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তাঁর কার্যক্রম আরও বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *