মোঃআনজার শাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কাউসার আলম সেলিম।
সম্প্রতি অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দলের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক মতবিনিময় হয় বলে জানা গেছে।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদের সঙ্গে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউসার আলম সেলিমের এই সাক্ষাৎ দলীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদার করার ক্ষেত্রে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎকালে কাউসার আলম সেলিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। একই সঙ্গে বরুড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে রুহুল কবির রিজভী আহমদও কাউসার আলম সেলিমের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্যকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজনীতির অঙ্গনে সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এমন দৃশ্য নিঃসন্দেহে বহন করে ইতিবাচক বার্তা। বিশেষ করে তৃণমূলের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের নিয়মিত যোগাযোগ দলীয় সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে সহায়ক হবে বলে মনে করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
কাউসার আলম সেলিমের এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে বরুড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিকে সামনে রেখে আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।