Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর ঈদগাঁওর দুই ভিকটিম উদ্ধার - দৈনিক স্বাধীন সংবাদ

র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর ঈদগাঁওর দুই ভিকটিম উদ্ধার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মুক্তিপণ আদায়ের পর র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম (৪৫) ও শমসু আলম (৩৫)-কে উদ্ধার করেছে। গতকাল ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণের শিকার এক নারীসহ দুজনকে উদ্ধার করা হয়।

ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর কক্সবাজারের ঈদগাঁও থানাধীন এলাকার মনোয়ারা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি র‌্যাবের কাছে আইনগত সহায়তা কামনা করে। এর মধ্যে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র নিখোঁজ ওই নারীকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয় এবং বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে চক্রটি আরও টাকার দাবিতে ভিকটিমদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।

উদ্ধারের পর ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈদগাঁও থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *