Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
লামা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দৈনিক স্বাধীন সংবাদ

লামা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মোঃ রাসেল:

বান্দরবানের লামা উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা রক্ষা এবং গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রাসেল। সোমবার লামা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিশেষ প্রতিনিধি মোঃ রাসেল লামা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফকে ‘দৈনিক আজকের জনবাণী’ পত্রিকার একটি কপি উপহার দেন এবং পত্রিকার বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় তারা লামা উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পার্বত্য অঞ্চলের গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে মতবিনিময় করেন।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ দৈনিক আজকের জনবাণী পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “পার্বত্য এলাকার তথা সরকারের উন্নয়নমূলক কাজের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ স্থানীয় প্রশাসনের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সাহায্য করে।” বিশেষ প্রতিনিধি মোঃ রাসেল তার বক্তব্যে জানান, দৈনিক আজকের জনবাণী সবসময় জনগণের কথা বলে এবং এলাকার সঠিক সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে বদ্ধপরিকর। লামা উপজেলার সামগ্রিক উন্নয়নে স্থানীয় প্রশাসনকে গণমাধ্যম সবসময় ইতিবাচক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সাক্ষাৎ পর্বটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *