Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
লোহাগাড়ায় পুকুরে বল তুলতে গিয়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর - দৈনিক স্বাধীন সংবাদ

লোহাগাড়ায় পুকুরে বল তুলতে গিয়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

আবদুল আজিজ:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় পুকুরে ডুবে আরিয়ান আবেদীন নামে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা বায়তুশ শরফ পাড়ায় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়ির পাশে ফকিরা পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল আরিয়ান। খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে যায়। পরে আরিয়ানসহ আরও দুই শিশু বলটি তুলতে পুকুরে নামে। অন্য দুই শিশু পুকুর থেকে উঠে এলেও একপর্যায়ে পানিতে ডুবে যায় আরিয়ান।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে আরিয়ানকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর প্রতিবেশী দাদা সাংবাদিক আহমদ মূসা জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল আরিয়ান। খেলার সময় বলটি পুকুরে পড়ে গেলে আরিয়ানসহ আরও দুই শিশু সেটি আনতে পুকুরে নামে। একপর্যায়ে অন্য দুই শিশু উঠে এলেও আরিয়ান পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ছোট্ট আরিয়ানের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। বড়হাতিয়া ইউনিয়নের ইউপি সদস্য রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই রাতে নামাজে জানাজা শেষে নিহত শিশুর মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *