লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ভোক্তা অধিকার সংগঠনের মতবিনিময়

কামরুল ইসলাম:

চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলার ভোক্তা অধিকার সিআরবি’র উদ্যোগে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং এবং ভোক্তা স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সিআরবি’র নির্বাহী ব্যবস্থাপক জি এম মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি প্রফেসর সালাউদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ওয়ালিউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল তালুকদার, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ খুরশেদ আলম, পাশাপাশি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলার বিভিন্ন বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকা, ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কার্যক্রম এবং পণ্য মজুদদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়াও আমিরাবাদ স্টেশনে ভাসমান ব্যবসায়ীদের অব্যবস্থাপনা, যানবাহন পার্কিং সমস্যা এবং বাজার এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশ নিরসনের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *