Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বুধবার “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)”-এর আওতায় পুলিশ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক বিশেষ সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ-এর প্রতিনিধিগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইন ও বিধিমালা এবং তা মাঠপর্যায়ে বাস্তবায়নে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দদূষণের বিভিন্ন উৎস, পরিবেশ ও মানবদেহের ওপর এর মারাত্মক প্রভাব এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫-এর গুরুত্বপূর্ণ আইনগত দিকসমূহ অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়। বিশেষ করে মাঠপর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কীভাবে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মো. মাহবুবুর রহমান, সহকারী পরিচালক (ইঞ্জি.), বিআরটিএ; ডা. এ কে এম মেহেদী হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ; জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *