Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শাহ আলীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, ভাড়াটিয়া যুবক গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

শাহ আলীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, ভাড়াটিয়া যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।

পুলিশ জানায়, শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটিকে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর শিশুটির মায়ের জিজ্ঞাসাবাদে সে জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।

এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *