Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শিশু ও নারী নিরাপত্তাহীনতা সমাজের অসুস্থতার লক্ষণ: ওবায়দুর রহমান মৃধা - দৈনিক স্বাধীন সংবাদ

শিশু ও নারী নিরাপত্তাহীনতা সমাজের অসুস্থতার লক্ষণ: ওবায়দুর রহমান মৃধা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ওবায়দুর রহমান মৃধা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা সমাজের গভীর অসুস্থতারই প্রতিফলন। এ পরিস্থিতিতে জাতি হিসেবে আমরা লজ্জিত ও উদ্বিগ্ন।

তিনি বলেন, “যে সমাজে শিশুরা নিরাপদ নয়, সেই সমাজকে কখনোই সুস্থ ও স্বাভাবিক সমাজ বলা যায় না। এমন সমাজ মানবতার বিকাশকে বাধাগ্রস্ত করে। শিশুরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলে। কিন্তু তারা যদি ভয় ও অনিশ্চয়তার মধ্যে বড় হয়, তাহলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।”

ওবায়দুর রহমান মৃধা আরও বলেন, শুধু শিশু নয়, নারীরাও আজ নানাভাবে নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। একইসঙ্গে পুরুষদের বিরুদ্ধেও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি মন্তব্য করেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম মুসলিম প্রধান দেশ হলেও সমাজে নৈতিক ও ধর্মীয় চর্চার ঘাটতি রয়েছে। পাশাপাশি কুশিক্ষার প্রভাবও সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কোনো অপরাধী যেন ছাড় না পায়।

ওবায়দুর রহমান মৃধা আশা প্রকাশ করে বলেন, জনগণের বিপুল ম্যান্ডেট পাওয়া বর্তমান সরকার সমাজ সংস্কারে কার্যকর পদক্ষেপ নেবে এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে, যাতে তারা ভয় ও আতঙ্কমুক্তভাবে বেড়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *