শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে জেএমসেন হল পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার:

শ্যামাপূজা ও দীপাবলি নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (৮ নভেম্বর) তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করেন। পাশাপাশি শ্যামাপূজা ও দীপাবলি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, যিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *