এস এম আকাশ আহমেদ:
গাজীপুরের শ্রীপুর উপজেলা ওলামা দলের বারবার নির্বাচিত সদস্য সচিব হাফেজ কারী নজরুল ইসলাম মীরধা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বিশ্বস্ত ও আস্থাভাজন এবং জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর জন্যও সবার কাছে দোয়া কামনা করেছেন।
এ ছাড়া ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।