Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা - দৈনিক স্বাধীন সংবাদ

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

মোঃ সুমন প্রধান:

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে মাওনা পপুলার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভান্ডার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী তাজ উদ্দিন আহমেদ এবং দৈনিক বাংলাদেশের ভোর-এর সম্পাদক ও ক্লাবের সম্মানিত সদস্য মোঃ সাইফুল ইসলাম (দীপু)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ইকবাল, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আবির, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুমন প্রধান, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সজীব ঢালী, এনামুল হক (মিস্টার), শামসুদ্দিন বাবর, জসীমউদ্দীনসহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *