সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে মোঃ সাহাবুদ্দিন (দাবারু) এবং রবিউল ইসলাম বাবু (কিং বাবু)-কে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতি তাঁরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে তাঁরা বলেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে মাদক ব্যবসা, বস্তিতে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ঘরবাড়ি দখল এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল তাঁদের সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে তাঁরা দাবি করেন।
তাঁরা আরও বলেন, তাঁদের কোনো বক্তব্য গ্রহণ না করেই একতরফাভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও তাঁরা উল্লেখ করেন।
মোঃ সাহাবুদ্দিন (দাবারু) এবং রবিউল ইসলাম বাবু (কিং বাবু) সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। একই সঙ্গে তাঁরা দাবি করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে যদি তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ থাকে, তবে তা যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা হোক।
প্রকাশিত সংবাদের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের বিরুদ্ধে এই প্রতিবাদ জানানো হলো।