Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা - দৈনিক স্বাধীন সংবাদ

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

মোঃ সুমন প্রধান:

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ ভান্ডারী। শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী তাজ উদ্দিন আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন প্রধান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা, প্রচার সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বাবুল খান, সাফিকুল ইসলামসহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা আগামী ৫ ডিসেম্বর ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয়, সমুদ্রসৈকত কক্সবাজারে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

এ সময় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *