Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পার্বত্য মন্ত্রী জনাব সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান মিসেস ম্যামাচিং।

অনুষ্ঠানে অতিথিরা এসএসসি ২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে অতিথিরা বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য নির্ভর করে তার নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের ওপর।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিজেদের অর্জনের স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সফলতা কামনা করেন এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আগামী দিনে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে পারে—সে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *