Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা - দৈনিক স্বাধীন সংবাদ

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

কামরুল ইসলাম:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩৯ মিনিটে সংস্কৃতি প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতির উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে চট্টগ্রামের সংস্কৃতি ও সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদ এবং দৈনিক বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাসেল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন জয়, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ও সাংবাদিক তিশা মুনা, সাংবাদিক মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংগঠনের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *