Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি মাছুদুর রহমান মিলন - দৈনিক স্বাধীন সংবাদ

সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি মাছুদুর রহমান মিলন

স্টাফ রিপোর্টার :সকল সংবাদ কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাংগাইল জেলা কমিটির সভাপতি মাছুদুর রহমান মিলন।
তিনি জাতীয় সাংবাদিক সংস্থা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত সাংগঠনিক সভা ও ফল উৎসবে
আজ প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন।
তিনি আরো বলেন, নির্যাতিত ও অসহায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থা। তৃণমূল পর্যায়ের সংবাদ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সংস্থাটি।

তিনি আরো বলেন, দেশের জন্য কাজ করতে হবে, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং বন্ধের সচেতনতামূলক কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান মিলন বলেন, সঠিক
কলমের লেখনীর মধ্য দিয়ে
ফুটিয়ে তুলতে হবে সমাজের সকল অসঙ্গতি, লেখনীর মধ্য দিয়ে অন্ধকার দূর করে
আলোকিত করতে হবে।

তিনি আরো বলেন, নিজেকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে তবেই দেশের পরিবর্তন সম্ভব হবে।

কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মাছুদুর রহমান মিলন।

বিশেষ অতিথি ছিলেন
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান রুমি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
ধনবাড়ি উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহান, এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার, কালিহাতী ইউনিটের সহ-সভাপতি আ.ন.ম সাফিউল্লাহ, কালিহাতী উপজেলা ইউনিটের সহ সম্পাদক এনায়েত করিম, এলেঙ্গা ইউনিটের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন
কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *