মোঃআনজার শাহ
শুধু উন্নয়নের নকশা আঁকা নয়, সবুজ পৃথিবী গড়ার প্রতিশ্রুতিও রাখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন (এমপি)। আজ শুক্রবার (১৫ মে ২০২৬) কুমিল্লা গণপূর্ত অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি সেখানে ফলের গাছ রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি মন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
কুমিল্লা গণপূর্ত অধিদপ্তর পরিদর্শনকালে মন্ত্রী দপ্তরের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি অধিদপ্তর প্রাঙ্গণে ফলের চারা রোপণ করেন। প্রতীকী এই উদ্যোগের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন তিনি।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।