সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন, ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।

৪ মে, রোজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে।

অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি টানা দীর্ঘ সময় ওই পদে দায়িত্বে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *