সাতকানিয়ার গারাংগিয়া আলীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী গারাংগিয়া আলীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মুহাম্মদ সাইদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন, ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার চেয়ারম্যান পীরজাদা এটিএম রশিদ উদ্দিন (শাহীন)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ নাছির উদ্দিন, আহমেদুল কবির মন্টু, আবু সুফিয়ান, পীরজাদা মোহাম্মদ ফারুক হোছাইন, ইংরেজি শিক্ষক মহিউদ্দিন, আরবি প্রভাষক মাওলানা ইয়াছিন, শিক্ষক নাজিম উদ্দিনসহ মাদ্রাসার বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা আজিম উদ্দিন এবং পীরজাদা হামেদ হাসান মজিদী মামুন। এছাড়াও টেরি বাজারের ব্যবসায়ী আবুল কালাম, সমাজসেবক আমিনুল হক সিকদার, আজিজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তারা বলেন, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষা আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠান শেষে শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *