সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

আব্দুর রশিদ:

সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকালে তিনি সাতক্ষীরা ল কলেজে এসে পৌঁছালে ল কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ এবং ল কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাতক্ষীরা ল কলেজ পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কলেজ গভর্নিং বডির সদস্য ও ল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য তিনি কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং গবেষণা কর্মকর্তা মো. ফয়সাল আলম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, এড. মাগফুর রহমান, এড. এ কে এম শামসুদ্দোহা খোকন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. এ কে এম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শেখ আলমগীর আশরাফ, এড. মো. রফিকুল ইসলাম রফিক, এড. শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এড. মুহা. মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমীর হোসাইন রোকন, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস. এম. আসাদুল হক লাভলু প্রমুখ।

এ সময় সাতক্ষীরা ল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *