সাতকানিয়ার নলুয়ায় বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থন বিষয়ে করণীয় নির্ধারণ, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করা এবং প্রার্থী যাচাই-বাছাই পরিচালনার লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ৩ নম্বর নলুয়া ইউনিয়ন মাঠে দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই পরিচালনা কমিটির আয়োজনে স্থানীয় নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, মোস্তাফিজুর রহমান এবং পৌরসভা বিএনপি নেতা এরশাদুল হক চৌধুরী তসলিম।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলকে সুসংগঠিত রাখতে যোগ্য, ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীদের দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তৃণমূলে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া উপজেলা, পৌরসভা, নলুয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা-কর্মী ও স্থানীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *