সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, মিজানুর রহমান রুবেল আহ্বায়ক, তারেকুল ইসলাম সদস্য সচিব

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে “সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন”-এর আহ্বায়ক কমিটি।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।

এছাড়াও ইঙ্গিত প্রতিদিনের সম্পাদক আফজালী রহমান, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, বিজয় টিভি ও ভোরের ডাক প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ এবং দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াবুল হককে সদস্য করা হয়েছে।

উক্ত সভায় আগামী ৯০ দিনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

নবগঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য উপজেলাের অন্যান্য সাংবাদিক সংগঠনের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এদিকে জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া উপজেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *