Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’ - দৈনিক স্বাধীন সংবাদ

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

আব্দুর রশিদ:

“সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করেছে ‘প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’। শনিবার (২০ জুন) সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের ‘পদ্মা হলরুমে’ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক উদ্যোগ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সে জীবন রেখে কোনো লাভ নেই, যে জীবন নিঃশ্বাসের সঙ্গে হারিয়ে যায়। এমন কিছু করতে চাই, যেন মরেও অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই।” সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার এ ধরনের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আয়োজকরা জানান, সুবর্ণ নাগরিকদের কল্যাণ ও সহায়তায় ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু। এছাড়া বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুজ্জামান সাহেদ, উপদেষ্টা এস. এম. মহাসিন আলম, উপদেষ্টা শফিকুল আলম (বাবু), কোষাধ্যক্ষ বাইজিদ হাসান এবং স্বেচ্ছাসেবক মো. রাহাতুল ইসলাম বাপ্পা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস. এম. বিপ্লব হোসেন, আবু জাফর (ইকবাল), মো. মোকাররাম বিল্লাহ ইমনসহ সংস্থার সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও সুবর্ণ নাগরিকরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে সুবর্ণ নাগরিক ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *