Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাভার-আশুলিয়ায় পোলিং এজেন্টদের সংবর্ধনা দিলেন এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু - দৈনিক স্বাধীন সংবাদ

সাভার-আশুলিয়ায় পোলিং এজেন্টদের সংবর্ধনা দিলেন এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু

আশুলিয়া প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ঢাকা-১৯ আসনের সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সংবর্ধনা প্রদান করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।

শনিবার (২৯ আগস্ট) আশুলিয়ার ঘোষবাগ গ্রামীণ কনভেনশন সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকার পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নির্বাচনী কার্যক্রমে পোলিং এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে পোলিং এজেন্টদের সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *