Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনার গল্প, আসছে ‘লাভ ৯৬’ - দৈনিক স্বাধীন সংবাদ

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনার গল্প, আসছে ‘লাভ ৯৬’

বিনোদন ডেস্ক ::

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের আবেগ, উন্মাদনা ও ভক্তদের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি দর্শকদের ফিরিয়ে নেবে সালমান শাহকে ঘিরে তৈরি হওয়া সেই স্মৃতিময় সময়ে।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। এর দুদিন আগে, ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে ‘লাভ ৯৬’ মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কাটছাঁট ছাড়াই সিনেমাটি প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে।

নির্মাতা সূত্র জানিয়েছে, সার্টিফিকেশন বোর্ডের সদস্যরাও সিনেমাটির নির্মাণশৈলী ও নব্বইয়ের দশকের আবহ ফুটিয়ে তোলার প্রশংসা করেছেন।

নির্মাতা ইভান মল্লিক বলেন, “সিনেমাটি যেহেতু সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।”

‘লাভ ৯৬’-এর গল্পে উঠে এসেছে নব্বইয়ের দশকের নস্টালজিক জীবনযাপন। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার সেই সময়েই ঢালিউডে আবির্ভাব ঘটে সালমান শাহর।

১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল পুরো দেশ। তার মৃত্যুর পর অনেক ভক্তের আবেগ ও উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময়ের আবেগঘন বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সিনেমাটির মূল গল্প আবর্তিত হয়েছে সালমান শাহর এক অন্ধ ভক্তের জীবন ও তার গভীর আবেগকে ঘিরে।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *