Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের রসুল বাজার এলাকায় জনৈক সিরাজের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় মোঃ সজীব (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার মজলিসপুর এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন কান্দাপাড়া এলাকার বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রুবেল হোসেন (৩৫) ও মোঃ জাহাঙ্গীর শেখ (৫০) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ রুবেল হোসেন কুমিল্লার বুড়িচং থানার বালিনা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

অপর গ্রেপ্তার মোঃ জাহাঙ্গীর শেখ মুন্সিগঞ্জের লৌহজং থানার কুড়িগাঁও এলাকার মৃত আবদুল লতিফ শেখের ছেলে। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুবাড্ডা পূর্বপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে পৃথক দুই অভিযানে মোট ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *