সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সমতা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে সোনারগাঁ থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সমতা বেগম (৪৫), স্বামী- শুক্কুর আলী, গ্রাম- নুনেরটেক গুচ্ছগ্রাম, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জকে ১ (এক) কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *