Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্রো এমপি - দৈনিক স্বাধীন সংবাদ

হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্রো এমপি

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাটে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্রো এমপি।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় বেসরকারি উন্নয়ন সংস্থা মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটির বাস্তবায়নে ও বিএনএফের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ২৪ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে তিনি এসব সেলাই মেশিন বিতরণ করেন।

মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটির উপদেষ্টা মোঃ আবু সিদ্দিক মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুস সালাম, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র সমিতির নির্বাহী পরিচালক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান আকন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক, নলছিটি উপজেলা কমিটির সভাপতি প্রভাষক মোঃ আমির হোসেন।

এ সময় উপকারভোগী সদস্যবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্রো এমপি দারিদ্র্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জিও-এনজিও একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *