হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন খামারি

জেলা প্রতিনিধি:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামারির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শফিকুল মিয়া বাড়ির পাশের পাউকাটা হাওরে হাঁসের খামার দেখাশোনার জন্য যান। পরে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *