হাজিরহাট ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. কাশেম সভাপতি এবং বনি আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় জেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীরা অংশ নেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাইফুল ইসলাম, মো. নয়ন, মো. আব্দুর রহমান (দুলাল) ও আবদুল হালিম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমরি হোসেন, আবদুল আজিজ ও আলমগীর মোল্লা; সাংগঠনিক সম্পাদক মো. আবদুল রহিম; সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল; দপ্তর সম্পাদক মো. হেলাল; ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোহেল; প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর; সহকারী প্রচার সম্পাদক মো. মিরাজ মিয়া; কোষাধ্যক্ষ মো. ছালাউদ্দিন; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম; আইন বিষয়ক সম্পাদক মো. ফারুক; ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুছ; মৎস্য বিষয়ক সম্পাদক মো. হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক জহুরা বেগম। নবনির্বাচিত সভাপতি মো. কাশেম ও সাধারণ সম্পাদক বনি আমিন বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি খাদ্যসহায়তা ও প্রণোদনার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং জেলেদের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।” তাঁরা আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সব মৎস্যজীবী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. কাশেম সভাপতি এবং বনি আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

স্থানীয় জেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীরা অংশ নেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাইফুল ইসলাম, মো. নয়ন, মো. আব্দুর রহমান (দুলাল) ও আবদুল হালিম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমরি হোসেন, আবদুল আজিজ ও আলমগীর মোল্লা; সাংগঠনিক সম্পাদক মো. আবদুল রহিম; সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল; দপ্তর সম্পাদক মো. হেলাল; ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোহেল; প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর; সহকারী প্রচার সম্পাদক মো. মিরাজ মিয়া; কোষাধ্যক্ষ মো. ছালাউদ্দিন; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম; আইন বিষয়ক সম্পাদক মো. ফারুক; ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুছ; মৎস্য বিষয়ক সম্পাদক মো. হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক জহুরা বেগম।

নবনির্বাচিত সভাপতি মো. কাশেম ও সাধারণ সম্পাদক বনি আমিন বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি খাদ্যসহায়তা ও প্রণোদনার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং জেলেদের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।”

তাঁরা আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সব মৎস্যজীবী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *