ক্যাম্পাস ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত।
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর ১টায়।
বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কোনো কারণ উল্লেখ না করেই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।