২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল: উদবাতুল বারী আবুর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

অভিনন্দন বার্তায় উদবাতুল বারী আবু বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের সমন্বয়ে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব যথাযথ মর্যাদায় পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুদক্ষ নেতৃত্ব ও দেশপ্রেম জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উদবাতুল বারী আবু নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বকাল কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে—এটাই দেশের মানুষের প্রত্যাশা।

তিনি মহান আল্লাহর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, শক্তি ও প্রজ্ঞা কামনা করেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

অভিনন্দন ও শুভকামনা,বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *