জাতীয় ডেস্ক:
২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই অর্থ ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজের কার্যক্রম শেষে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এ অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।তিনি জানান, মোট ৪ হাজার ৩৪১ জন হাজি এই অর্থ ফেরত পাবেন।