Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
৫০ কিমি গতির গাড়িতে ড্রোনের আঘাত, তাক লাগাল তুরস্ক - দৈনিক স্বাধীন সংবাদ

৫০ কিমি গতির গাড়িতে ড্রোনের আঘাত, তাক লাগাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন সাফল্যের নজির দেখিয়েছে তুরস্ক। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বায়রাকতার আকিনচি ড্রোন থেকে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়িতে সফলভাবে আঘাত হানা হয়েছে।গত ২ সেপ্টেম্বর তুরস্কের কোনিয়া প্রদেশের কারাপিনার পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। এতে ১৫টির বেশি দেশের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহড়ায় চারটি লক্ষ্যবস্তুতেই সফলভাবে আঘাত হানা হয়।পরীক্ষায় আসেলসানের তৈরি এলজেকে-৮৪, এলজেকে-৮২ ও গোজদে গাইডেন্স কিট ব্যবহার করা হয়। এসব কিটের মাধ্যমে সাধারণ বোমাকে গাইডেড অস্ত্রে রূপান্তরের সক্ষমতা প্রদর্শন করা হয়।মহড়ায় একটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে ২ হাজার পাউন্ড ওজনের এলজেকে-৮৪ বোমা নিক্ষেপ করে একটি সাঁজোয়া যান ও একটি ট্যাংক ধ্বংস করা হয়। অন্যদিকে, আকিনচি ড্রোন থেকে ৫০০ পাউন্ডের এলজেকে-৮২ বোমা ব্যবহার করে আরেকটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়।এরপর আকিনচি ড্রোন থেকে নতুন প্রযুক্তির গোজদে অস্ত্র ব্যবহার করে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়িতে সফলভাবে আঘাত হানা হয়।তুরস্কের প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান আসেলসান, বায়কার ও তুবিতাক সাগে যৌথভাবে এ প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। সংশ্লিষ্টদের মতে, সাধারণ বোমাকে তুলনামূলক কম খরচে নিখুঁত গাইডেড অস্ত্রে রূপান্তরের সক্ষমতা তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে।বিশেষ করে এফ-১৬ যুদ্ধবিমান ও আকিনচির মতো ড্রোনে একই ধরনের অস্ত্র ব্যবহারের সুযোগ থাকায় প্রযুক্তিটি বিভিন্ন দেশের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *