Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
৫ বছরে ২৫ কোটি গাছ: সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন - দৈনিক স্বাধীন সংবাদ

৫ বছরে ২৫ কোটি গাছ: সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা দল-মত নির্বিশেষে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বক্তারা আরও বলেন, “আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *