স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি।
তিনি মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে সম্পৃক্ত করা এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েন উদ্দীন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দারুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।