এ আর সুমন:
আজ (১ এপ্রিল) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মোঃ শহিদুল হক, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সফলভাবে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এছাড়া সভায় প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক, যেমন নিরাপত্তা ব্যবস্থা, অংশগ্রহণকারী নির্বাচন, বিচার কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।