রাঙ্গামাটির কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহত্যা

এস নেজাম উদ্দীন কাদেরী: 

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে বিশ্বজিৎ কর্মকার (৬৬) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ কর্মকার ওই এলাকার কৃষ্ণ কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বজিৎ কর্মকার দীর্ঘদিন ধরে পারিবারিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে। তিনি জানান, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *