Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অস্ট্রেলিয়ার কোচ হতে অবসর নিলেন রিশাদের সতীর্থ - দৈনিক স্বাধীন সংবাদ

অস্ট্রেলিয়ার কোচ হতে অবসর নিলেন রিশাদের সতীর্থ

স্পোর্টস ডেস্ক:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। গত বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পেলেও ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলা চালিয়ে যান তিনি। এবার সেখান থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েড।আগেই অস্ট্রেলিয়া জাতীয় দলের সীমিত ওভারের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সেই দায়িত্বে পুরোপুরি মনোযোগ দেওয়ার লক্ষ্যে ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে বিগ ব্যাশের ক্যারিয়ারে ইতি টানলেন ওয়েড। গত মৌসুমেও হোবার্ট হারিকেন্সের হয়ে তার সঙ্গে খেলেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন।২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়েড বিগ ব্যাশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই এই লিগকে বিদায় জানাচ্ছেন। ২০১১-১২ মৌসুমে উদ্বোধনী আসরে মেলবোর্ন স্টার্সের হয়ে শেন ওয়ার্নের সঙ্গে খেলার মধ্য দিয়ে তিনি বিগ ব্যাশে ক্যারিয়ার শুরু করেন।স্টার্সের হয়ে ১৬টি এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১৩টি ম্যাচ খেলার পর নিজ রাজ্য তাসমানিয়ায় ফিরে আসেন ওয়েড। এরপর হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন ৯০টি ম্যাচ।এখনও বিগ ব্যাশের সর্বকালের রানসংগ্রাহকদের তালিকায় নবম স্থানে রয়েছেন ওয়েড। হারিকেন্সের জার্সিতে তার চেয়ে বেশি রান করেছেন কেবল বেন ম্যাকডারমট ও ডি’আরর্কি শর্ট। তবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক থেকে ওয়েড এখনো সবার ওপরে। অপরাজিত ১৩০ রান তাঁর বিগ ব্যাশে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।২০২৪-২৫ বিগ ব্যাশে প্রথম শিরোপা জয়ের পথে হোবার্ট হারিকেন্সের অন্যতম প্রধান নায়ক ছিলেন ওয়েড।৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়ে শুভেচ্ছা জানিয়েছে হোবার্ট হারিকেন্স। ফ্র্যাঞ্চাইজিটির কোচ জেফ ভন বলেন, ‘সবসময়ই আপনার দলে চাইবেন এমন ক্রিকেটারদের মধ্যে অন্যতম ওয়েডি। অবিশ্বাস্যভাবে সে প্রতিযোগিতা করত, দ্রুতই ম্যাচ বদলে দেওয়ার সামর্থ্য ছিল তার। একইসঙ্গে নিজের সঙ্গীদের জন্য রেখে যাওয়া তার শিক্ষাটাও গুরুত্বপূর্ণ।‘তার খুবই অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। সেই জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কাজটি করতেন তিনি। ফলে উপকৃত হয়েছে তার সতীর্থরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *