আওয়ামী লীগকে ফেরাতে যা প্রয়োজন বিএনপি সরকার তাই করছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তা-ই করছে। দেশে দলীয়করণ চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের প্রচার ও ব্র্যান্ডিং করছে বিএনপি।

জনগণের রায়কে বিএনপি অবমাননা করেছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *