মুহাম্মদ জুবাইর:
আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং সকাল ১১টা ৩০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।